[primeitworld_print id="11869"]
ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা জয় করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে টানা ১৯ দিন লড়াই করে করোনাকে জয় করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বুধবার (২৪ জুন) মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের বাবার সুস্থতার বিষয় জানিয়ে লিখেন যে, ‘আপনাদের সবাই দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে।

আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারন এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লক্ষ লক্ষ মানুষ মসজিদ/ মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’

গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনা জয় করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রকাশিত: ০২:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০