
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
বান্দারবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন কোম্পানী করোনা মুক্ত হয়েছেন।
গত ৩০ জুন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দ্বিতীয় বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে।
বিষয়টি তিনি নিজেই মুঠোফোনে নিশ্চিত করেছেন।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী মুঠোফোনে জানান, করোনা দুর্যোগে শুরু থেকে এলাকায় জনগনের সেবার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। গত ১৮জুন কক্সবাজার মেডিকেল ল্যাবে করোনা পজেটিভ আসার পর বান্দরবান জেলা সিভিল সার্জনের তত্বাবধানে নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিয়েছি।
গতকাল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে (কোভিড-১৯) দ্বিতীয় বারের পরীক্ষায় নেগেটিভ আসে।
তিনি করোনা মুক্ত হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে অশেষ শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















