[primeitworld_print id="11720"]
ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত সাবেক এমপি বদি 

নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে এমপি বদির প্রেস সচিব হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেছেন, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) আব্দুর রহমান বদিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরপর রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

তবে নমুনা পরীক্ষা করালেও তার স্ত্রী তবে তার স্ত্রী সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। তার স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় আছেন বলে জানান প্রেসসচিব হেলাল উদ্দিন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনা আক্রান্ত সাবেক এমপি বদি 

প্রকাশিত: ০৯:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০