
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় এ পর্যন্ত সন্দেহভাজন ৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৭ টি নমুনার রিপোর্ট হাতে পেয়েছি। ৩৭জনের ফলাফল নেগেটিভ। বাকি ১১জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি।
১৯ এপ্রিল ( রবিবার ) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি দেশবাংলাকে নিশ্চিত করেছেন।
ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সর্বশেষ ৪৮ জনের নমুনা পাঠিয়েছিলাম। এর মধ্য ৩৭ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। বাকি ১১ জনের রিপোর্ট কয়েকদিন পর হাতে আসবে।
তিনি আরো বলেন, নতুন করে আজকে সকালে আরো ৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে পাঠানো,হয়েছে। তবে এখন পর্যন্ত লোহাগাড়ায় করোনায় আক্রান্ত কেই শনাক্ত হয়নি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















