
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মজিদার পাড়া এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রাণ হারানো, চরম্বা ইউপির মহিলা মেম্বার শিরিন আকতারের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ইসলাম (৫৫) দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রাতে মজিদার পাড়ায় ‘আমরা মানবতার দল’ লোহাগাড়ার স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টিম দাফন-কাফনে অংশ নেয়।

মানবতার সেবক মিজানুর রহমান মিজান বলেন, ধর্মীয় সকল রীতিনীতির মাধ্যমে মৃতদেহে গোসল, ও ‘লাশ দাফনের আগে ছোট পরিসরে জানাজা পড়ানো হয়।কি নির্মম পরিস্থিতি সমাজের ঈমামকে জানাজায় অংশগ্রহন করতে বাঁধা দেন স্থানীয়রা। সাধারন একজন মানুষকে দিয়ে জানাজা পড়িয়েছি ।লাশ দাফনে কেউ একটি ও একটা দা বা একটা বালতি কেউ দিতে চাইলো না! সমাজের কেউ কাছে আসেনি এমনি কি তার ভাইও কাছে আসেনি। সুরক্ষা সামগ্রী পড়ে সকল নিয়ম মেনে আমরা এ কাজ সম্পন্ন করি।
লাশ দাফনে সার্বিক দিক নির্দেশনা প্রদান করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডা. মোহাম্মাদ হানিফ স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন লোহাগাড়ার মানবতার দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ জুন (রবিবার) সকাল সাড়ে ৮টায় নগরীর বায়োজিত ক্যান্টনমেন্ট(সামরিক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চরম্বা ইউপির মহিলা মেম্বার শিরিন আকতারের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ইসলাম ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















