[primeitworld_print id="11873"]
ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে ২৪ঘন্টায় ৩৭জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬২জন

দেশবাংলা ডেস্কঃ

বেড়েই চলছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৮২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৬০জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৬টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৬৬ জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনায় দেশে ২৪ঘন্টায় ৩৭জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬২জন

প্রকাশিত: ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০