[primeitworld_print id="10377"]
ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশে আরও ৭জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯৭

দেশবাংলা ডেস্কঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৪৯৭ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করে ৪৯৭ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়া গেছে। এতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জনে।

ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। নতুন মারা যাওয়া ছয়জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে পাঁচজন ঢাকার ও দুইজন অন্য জেলার।

আগে থেকেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৯ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীদের তথ্য নেই বলেও জানান ডা. নাসিমা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনায় দেশে আরও ৭জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯৭

প্রকাশিত: ০৩:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০