
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীর করোনা সনাক্ত হয়েছে।
গতকাল করোনার নমুনা পরীক্ষার তার ফলাফলে পজেটিভ আসে।
বিষয়টি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।
জানা যায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর যখন জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দেন।নমুনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ আসে।
বর্তমানে তিনি তার নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন বলে জানা গেছে।
করোনায় শনাক্ত সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সুস্ততার জন্য লোহাগাড়াবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















