
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন করোনা আক্রান্ত হয়েছেন।
সর্দি ও গলাব্যথা উপসর্গ থাকায় তিনি নমুনা পরীক্ষা করেন। সোমবার দুপুরে তিনি করোনা পজিটিভ জানতে পারেন।
বিষয়টি ২২ জুন রাত পৌনে আট টাই তিনি নিজেই উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন জানান, আমি সুস্থ আছি। কিছুটা ঠাণ্ডাজনিত সমস্যা আছে। সঙ্গে হাল্কা গলাব্যথাও রয়েছে। অন্য কোনো তেমন উপসর্গ নেই।ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন শুরু করেছি।এখন থেকে নিজ বাসায় আইসোলেশনে থাকব।
মানসিকভাবে চাঙ্গা আছি। মনোবল শক্ত রয়েছে । দ্রুত আরোগ্য লাভের জন্য সাতকানিয়া লোহাগাড়া ও দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















