
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, আজিজনগর ইউপির সফল চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন কোম্পানীর দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
বিষয়টি তিনি নিজেই দেশবাংলাকে নিশ্চিত করেছেন।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন কোম্পানি দেশবাংলাকে জানান, একটু হালকা জ্বর অনুভব করলে গত ১৪ জুন নমুনা পরীক্ষা দেন। গতকাল পরীক্ষায় তার পজেটিভ আসে। তিনি আরো জানান,তেমন কোন জ্বরের নেই। মোটামুটি ভাল আছি। বান্দরবান জেলা সিভিল সার্জন মহোদয়ের তত্বাবধানে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসা সেবা গ্রহণ করছি। তার সুস্হতার জন্য আজিজনগর বাসীর কাছে দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















