ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার হটস্পট চট্টগ্রাম, নতুন করে আরও ২০৬ করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ৬২১ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২০৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩৩৯৭ জন।

মঙ্গলবার (২ জুন)  রাতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন।

শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১১৯ জন ও উপজেলা পর্যায়ে ৮৭ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৬ জন নগরের ও ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৭ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৪ জন আছেন। বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১১১ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৯ জন নগরের ও ৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের পরীক্ষা করে লোহাগাড়ার একজনের করোনা শনাক্ত হয়েছে।উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৭ জনের মধ্যে পটিয়ার ৪৯ জন, বাঁশখালীর ১২ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের ৩জন, ফটিকছড়ির ৮ জন, মিরসরাইয়ের ১ জন, রাউজানের ৩ জন ও লোহাগাড়ার ১ জন আছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনার হটস্পট চট্টগ্রাম, নতুন করে আরও ২০৬ করোনা আক্রান্ত

প্রকাশিত: ০১:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০