
সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
করোনা পজেটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলী নগরের ৩ জন।
গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন ইছামতি আলীনগর গ্রামের সিরাজুল ইসলাম,মৃত্যুর পরে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজেটিভ আসে।তিনি চট্টগ্রামের ইপিজেড এলাকায় ব্যবসা করতেন।সাধারন ছুটি ঘোষনার পর গ্রামে চলে আসেন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বেসরকারী হাসপাতালেও চিকিৎসা প্রদান করা হয়।
পরবর্তীতে ১২ এপ্রিল মৃত ব্যাক্তির সংস্পর্শে আসা বেশ কয়েকজনের নমুনা পরীক্ষা করলে একই গ্রামের ৫ জনের পজেটিভ পাওয়া যায় এবং ১৪ এপ্রিল স্থানীয় প্রশাসনের সহযোগীতায় তাদের ভর্তি করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।
জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হওয়া মো:শাহরিয়ার রুমন (২৫) এ প্রতিবেদককে জানান ১৬ এপ্রিল পুনরায় তাদের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং ২০ এপ্রিলের রিপোর্টে নেগেটিভ পাওয়া যায়।
পরবর্তীতে ২৬ এবং ২৮ এপ্রিলের রিপোর্টেও নেগেটিভ আসলে আজ ২৯ এপ্রিল তাদের ছাড়পত্র দেয়া হয়।ছাড়পত্র দেয়ার পর সুস্থ হওয়া অপর ২ জন মো:এনাম এবং মনির হোসেনকে নিয়ে নিজ বাড়ি ইছামতি আলীনগর চলে আসেন বলে জানান।
শাহরিয়ার রুমন করোনা আক্রান্ত হলে সবাইকে গোপন না করে,আতংকিত না হয়ে চিকিৎসা নেয়ার অনুরোধ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















