
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা
করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবে মারা গেছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক। শনাক্ত করা না হলেও ধারণা করা হচ্ছে করোনায় তার মৃত্যু হয়েছে।মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬) তার বাড়ি সাতকানিয়ার মাদার্সা ইউনিয়নের দক্ষিণ মাদার্শা এলাকায়। সে ঐ গ্রামের মনসুর আলীর পুত্র।
একই এলাকার সৌদি প্রবাসী আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার বিকেল তিনটায় জ্বর ও সর্দি-কাশি উপসর্গে সৌদিআরবের মদিনায় বাঙ্গালী মার্কেট থেকে হাসপাতালে নেওয়া সময় তার মৃত্যু হয়। এর আগে তার সর্দি কাশি ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একই এলাকার সৌদি প্রবাসী আবু হানিফ জানান, জাহাঙ্গীর কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন আজকে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ নিয়ে দেশে বিদেশে অবস্থানকারীরাসহ সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বাসিন্দা
করোনায় আক্রান্ত ও উপসর্গে মোট ১২জনের মৃত্যু হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























