ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনাযুদ্ধেও থেমে নেই ডাঃ শিল্পীর চিকিৎসা সেবা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়ায় মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দুর্যোগময় মুহুর্তে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের গাইনী রোগ বিশেষজ্ঞ, লোহাগাড়ার কলাউজানের পুত্রবধু ডা: শিল্পী দাশ। করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ায় চলছে লকডাউন।
করোনা ভাইরাসের ভয়ে অনেক চিকিৎসক চেম্বার ফেলে হোম কোয়ারেন্টাইনে চলে গেছে। আবার অনেক চিকিৎসক স্বেচ্ছায় ঝুঁকি নিয়ে দূর্যোগ সংকটময় মুহুর্তে জনগনকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ডা: শিল্পী দাশ জীবনের ঝুঁকি নিয়ে লোহাগাড়ায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। এমন করোনা পরিস্হিতিতে নিজের জীবন বাজি রেখে লোহাগাড়া জেনারেল হাসপাতালে ডেলিভারি ও অন্যন্যা রোগীদের প্রতিনিয়ত (দিন-রাত) চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। ডা: শিল্পী দাশ লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাগর দাশের স্ত্রী।
বিশেষ লোহাগাড়া জেনারেল হাসপাতালে সবসময় চিকিৎসক,স্টাফ ও নার্সদের তদারিকি করছেন হাসপাতালের নির্বাহী পরিচালক নিবাস দাশ সাগর, পরিচালক রিটন দাশ ও নজরুল ইসলাম।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের সাথে কথা হলে তিনি উক্ত প্রতিবেদককে জানান,করোনায় আমরা সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরবন্দি রয়েছি। আমার বোন গর্ভবতী। ব্যাথা উঠার সাথে সাথে ডাঃ শিল্পী দাশের চেম্বারে অফিস করছেন খবরটি নিশ্চিত হয়ে লোহাগাড়া জেনারেল হাসপাতালে নিয়ে আসি। আমার বোনের অবস্হা খুব বেশী করুণ ছিল। ডাঃ শিল্পী দাশ আমার বোনকে সুস্হভাবে ডেলিভারি সম্পন্ন করেছেন। করোনায় দুর্যোগ সংকটময় মুহুূর্তে ডাঃ শিল্পী ঝুঁকি নিয়ে তার বোনকে চিকিৎসা সেবা দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাগর দাশ বলেন, দেশের দূর্যোগময় মুহুর্তে সেবা করাটাই আসল। আমার স্ত্রী করোনায় ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনাযুদ্ধেও থেমে নেই ডাঃ শিল্পীর চিকিৎসা সেবা

প্রকাশিত: ০৭:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০