ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

শহীদুল ইসলাম বাবর
করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা এসআই( নি.) নাজিম উদ্দীন। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) সকাল ৭ টা ২৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন) ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাও গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহ সেখানে পৌঁছানোর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৯৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

*আইজিপি’র শোক*

করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মোঃ মোশারফ হোসেনের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

প্রকাশিত: ০৬:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১