[primeitworld_print id="9738"]
ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনাঃ লোহাগাডায় ৫জনের রক্তের নমুনা পরীক্ষাগারে

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সদর ইউনিয়নের রশিদের পাড়ায় লকডাউন হওয়া বাড়ির ৪ সদস্যসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তাদের এ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানিয়েছেন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা সদরের রশিদের পাড়ায় লকডাউন হওয়া বাড়ির ৪ সদস্য ও পোষ্ট অফিস সংলগ্ন এলাকার অপর ১ জনসহ মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) তাদের রিপোর্ট জানা যাবে। তিনি আরো জানান, তারা প্রত্যেকে স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। রিপোর্ট জানার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্দি, জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে আসা ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

করোনাঃ লোহাগাডায় ৫জনের রক্তের নমুনা পরীক্ষাগারে

প্রকাশিত: ১০:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০