
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাকে জয় করেছেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।
আজ ১৩আগস্ট সদর ইউনিয়নের উকিলের পাড়াস্হ তার নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসকে জয় করায় অভিনন্দনসহ শুভেচ্ছা উপহারগুলো পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।
করোনামুক্ত লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত,চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী
গত ১৭ই জুলাই করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি তার বাড়িতে চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে ছিলেন। পরে তিনি মহান আল্লাহর অশেষ রহমতে করোনা মুক্ত হন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



