
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,লোহাগাড়ার কৃতি সন্তান বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার তিনি বলেন, ১৯ দিন বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর নমুনা পরীক্ষায় তার এবং পরিবারের সবার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো
God is merciful !!
জুন মাসের ১৬ তারিখে আমার গাড়ির চালক করোণায় আক্রান্ত হওয়ার খবর শুনে আমি আইসোলেশনে চলে যাই। এই অবস্থায় হালকা কাশি ও গলা ব্যথার কারণে আমি এবং আমার পরিবারের সকলেই কভিড-১৯ টেস্ট করাই এবং ২০শে জুন আমি সহ বাসার মোট ৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। মৃদু উপসর্গ থাকার কারণে সকলের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। এই সংবাদে পরিচিত অনেকেই উদ্বিগ্ন হতে পারেন-যার কারণে সীমিত ব্যক্তিবর্গ ছাড়া কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরে বসে চিকিৎসা নিয়েছি এবং নির্দেশনা প্রতিপালন করেছি। বেশ কয়েকদিন পরে আমার করোনা আক্রান্ত হওয়ার সংবাদটি প্রচারিত হয়। এরপর আমার সুস্থতা কামনায় আপনারা মসজিদে, মন্দিরে, গির্জায় প্রার্থনা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকলের একমাত্র আশ্রয় – তিনি সাহস যুগিয়েছেন সবসময়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আমার শ্রদ্ধেয় সহকর্মীগণ, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্য ও বিচারপতিগন, সেনাপ্রধানসহ সামরিক-বেসামরিক কর্তাব্যক্তি, বিদেশী কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খীরা আমার দ্রুত আরোগ্য লাভের জন্য টেলিফোনে-এসএমএস যোগে দোয়া-প্রার্থনা,আশীর্বাদ-ভালোবাসা-সহমর্মিতা জানিয়েছেন। আমার মত একজন সাধারণ মানুষের জন্য আপনারা যে ভালোবাসা-সমর্থন প্রদর্শন করেছেন তা দেখে আমি অভিভূত ও কৃতজ্ঞ।১৯ দিন পর আমি পুন:রায় পরীক্ষা করাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আমি সহ পরিবারের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ অর্থাৎ আমরা সকলেই করোনামুক্ত। তবে পরবর্তী কিছুদিন আমাদের আইসোলেশনেই থাকতে হবে।দেশ বিদেশের অসংখ্য মানুষ, আমাদের পরিচিতজন অনেকেই এখনো করোনা আক্রান্ত। আপনারা সকলের সুস্থতার জন্য প্রার্থনা করবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















