
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতি কর্তৃক উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়োগপ্রাপ্ত কমিউনিটি পুলিশ সদস্য মোঃ আজাদ বটতলী মোটর স্টেশনে যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছিল।
৯এপ্রিল সকাল ১০টার দিকে দায়িত্ব পালনে আজাদের সাথে বটতলী কাঁচা বাজারের সামনে মারধরের ঘটনা ঘটেছে।
কমিউনিটি পুলিশ সদস্যকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যান লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা। বিষয়টি বটতলী শহর পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান এবং বাংলাদেশ সেনাবাহিনী টিমকে অবগত করেন।
ঘটনার দিন দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশে কমিউনিটি পুলিশ সদস্য আজাদকে মারধরের ঘটনার সাথে জড়িতদের সাথে বৈঠক করে।
লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,সদস্য সচিব সরওয়ার আকতার, যুগ্ন আহবায়ক, লোহাগাড়া বটতলী হকার সমিতির সভাপতি শহীদুল আলমের উপস্থিতিতে সবার সাথে বসে সুন্দর আলাপের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।
এ সময় লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন, হাফেজ মোঃ নুরুল আবছার,শহীদুল ইসলাম, লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ কায়সার হামিদ, প্রচার সম্পাদক এমরান সওদাগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















