ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার ও টেকনাফের ২পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেফতার

রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘী নামক স্হান হতে ২ ইয়াবা পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ১হাজার ৬`শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত পাচারকারীরা নাম হল মোহাম্মদ হেলাল(২০)। সে কক্সবাজার জেলার ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়া এলাকার ছোরত আলীর পুত্র এবং বদিউল আলম(৩৫)।সে টেকনাফের নাইঙ্গর কুল এলাকার ইউনুছের পুত্র। থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ২১অক্টোবর রাত্রে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে হেলালের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা এবং বদিউল আলমের কাছ থেকে ৬৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ২পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু এবং ২২অক্টোবর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি(তদন্ত) কাজ্বী মাসুদ ইবনে আনোয়ার জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কক্সবাজার ও টেকনাফের ২পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮