ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওএমএস এর ১১৫ টন চাল জব্দ, ২ খাদ্য কর্মকর্তা আটক

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে পাচারের সময় ১১৫ টন চাল জব্দ করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে খাদ্য গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এসময় গুদামের ম্যানেজার ও এক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব এর ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- গুদামের ম্যানেজার হুমায়ুন কবির ও ইনচার্জ মুনিয়ার হোসেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে নজরদারি করে আসছিলো তারা।

গতরাতে গুদাম থেকে কয়েকটি ট্রাকে করে চাল পাচারের সময় হাতেনাতে ধরা হয়। পরে কেন্দ্রীয় খাদ্য গুদামের ম্যানেজারসহ দুই কর্মকর্তার তথ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালানো হয় অভিযান। সেখান থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সূত্র: যমুনা টিভি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ওএমএস এর ১১৫ টন চাল জব্দ, ২ খাদ্য কর্মকর্তা আটক

প্রকাশিত: ১২:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮