
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয় উপলক্ষে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা প্রকাশ করেন।
পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি।
দেশ বাংলা অনলাইন 
























