ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শরীফ উল্যাহ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

৩০ এপ্রিল সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

সাথে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।

দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, লোহাগাড়া উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমূখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। পরিদর্শনে তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। নিরিবিলি পরিবেশে পরীক্ষা চলছে। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সুসম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে।

উল্লেখ্য, এবারে লোহাগাড়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৫৪ জন। প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ৮৬।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত: ০২:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩