
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর লোহাগাড়া সদর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় আসন্ন লোহাগাড়া সদর ইউপির নির্বাচন ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন, দোয়া ও ভালবাসা চাইলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ নাজিম উদ্দিন।
২০ সেপ্টেম্বর রাত টার দিকে সদরের ৭নং ওয়ার্ডের হাজির পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও মুরুব্বীদের নিয়ে মেম্বার পদপ্রার্থী নাজিম উদ্দিনের বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী উঠান বৈঠকে একটাই সিদ্ধান্ত হয় যে লোহাগাড়া সদরে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে নাজিম উদ্দিন বিজয়ী করবেন।
এসময় এলাকার মুরুব্বী আবদুল গণি, মোহাম্মদ শফি, মুহাম্মদ নাছির উদ্দিন,ফরিদ আহমদ প্রকাশ ফরু সওদাগর ও বিশিষ্ঠ ব্যবসায়ী তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা মোস্তফিজুর রহমান,সহ হাজির পাড়ার সকলে উপস্হিত ছিলেন।
মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,আমি আপনাদের ভালবাসা চাই,দোয়া চাই ও সমর্থন চাই। আপনাদের ভালবাসা নিয়ে আগামী নির্বাচন মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে কাজ করবেন এবং এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেম্বার পদপ্রার্থী মোঃ নাজিম উদ্দিন দরবেশহাট হাজির পাড়া এলাকার মুহাম্মদ মোস্তফিজুর রহমানের পুত্র।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















