
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এমএইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
বৃহস্প্রতিবার (২৩ অক্টোবর) এমএইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নুরুল আমিন চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. আবুল কাসেম স্বাক্ষরিত স্মারক নং- চশিবো/বিদ্যা/চট্ট:দ: (লোহাগাড়া)/১৫৫০/৯৬ (অংশ-১)/৪৬৪৭(৪) এর প্রজ্ঞাপনে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষক সদস্য হাসান মোহাম্মদ চৌধুরী, অভিভাবক সদস্য নেজাম উদ্দিন । কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আবদুর সবুর পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ রয়েছে।
জানা যায়, নুরুল আমিন চৌধুরী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান হাজির পাড়ার ঐতিহ্যবাহী পরিবারের মরহুম আশরফ মিয়া চৌধুরীর সুযোগ্য পুত্র এবং মরহুম মাস্টার ছিদ্দিক আহমদ চৌধুরীর ভাতিজা।
তিনি চিটাগাং বেবজা কর্নফুলী ইপিজেডের সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
নব গঠিত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী তার অনুভূতি প্রকাশ করে প্রতিবেদককে বলেন, আমি চেষ্টা করব বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সবার সহযোগিতায় কাজ করতে। শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার থাকবে। তিনি আরও বলেন,
বিদ্যালটির অবকাঠামো উন্নয়নসহ, খেলাধুলার মনোরম পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের পড়াশোনার নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কাজ করব। পাশাপাশি বিদ্যালয়টিকে পুরো উপজেলায় ফুটিয়ে তুলতে আমার প্রচেষ্ঠা থাকবে। এজন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নতুন গঠিত এডহক কমিটিকে ওই স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















