
শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে এক আবেগময়ী স্ট্যাটাস দিয়েছেন। নিম্মে তা পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হলো। মামা…………আমরা বাকরুদ্ধ,হতবাক,পাথর হয়ে গেছি।আমাদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে।কষ্টের ভাষা প্রকাশ করার শক্তি যেন হারিয়ে ফেলেছি। ।আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক আমাদের মাঝে নেই ভাবতেও পারছিনা।সব স্বার্থের উর্ধে উঠে আল্লাহর কাছে শুধু আপনার বেঁচে থাকার আকুতিই করেছিলাম মামা।আপনাকে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের চেয়ে ও বেশী ভালবেসে নিজের কাছে নিয়ে যাবেন ভাবতেও পারিনি মামা।আপনার অপুর্ণতার কিছুই নেই,কষ্টের কিছুই নেই,হারানোর কিছুই নেই,আমরাই সবকিছু হারিয়ে ফেলেছি মামা।আমরা আমাদের পরম অভিভাবককে হারিয়েছি।এই শুন্যতা কখনো পুরনের নই মামা।আপনার মামুনি মিষ্টি ডাক আর কখনো শুনতে পাবনা এই কথা ভাবতেই অচেনা কষ্টে মুষড়ে যাচ্ছে অন্তরের অলি গলি।আপনি বাংলাদেশের সুর্য সন্তান,আমাদের অহংকার,সাতকানিয়া-লোহাগাড়ার বীর সন্তান,আপনি সাধারনের মাঝে অসাধারন,আপনি অমর,আপনি বেঁচে থাকবেন লক্ষকোটি সৎ ও সচ্ছ, সাদা মনের মানুষদের হৃদয়ের মনিকোঠায়,লক্ষকোটি অসহায় মানুষের অন্তরে।আপনার এই শুন্যতা কখনো পুরণ হবেনা।কারন আপনার মতো একজন আবেদীন তৈরী হতে হাজার বছরের সাধনার প্রয়োজন হয়।।আপনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি মহান আল্লাহর দরবারে।আল্লাহ পাক যেন আপনার সব ভাল কাজের উসিলায় আপনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।আপনার দেখানো সৎ ও সাহসী পথে যেন আমরা অবিচল থাকতে পারি।অন্যায়,অসত্য,সংকির্ণতার কাছে যেন কখনো মাথা নত না করি।আপনার শোকাহত পরিবারকে যেন আল্লাহপাক এই শোক বহন করার ক্ষমতা দান করেন। আমীন,ছুম্মা আমীন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















