
লোহাগাড়া প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার সমাজসেবক মোঃ সোলাইমান মেম্বারের সৌজন্যে এলাকার অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারী সকালে চরম্বা ইউপির মেম্বার মোঃ সোলাইমানের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান।
এসময় উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আছহাব উদ্দিন, চরম্বা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১নং প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলাইমান, মহিলা মেম্বার ছাবেকুন্নাহার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক বশির আহমদ কোম্পানী, এনাম মেম্বার, জহির সওদাগর প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




