ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ফাঁস হল মঈনুলের সাথে কামাল,জাফরউল্লার ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

এবার ফাঁস হল মঈনুলের সাথে ড.কামালের এবং জাফরউল্লাহর ফোনালাপ।মঈনুলের সাথে ড.কামালের একটি এবং মঈনুলের সাথে ডা:জাফরউল্লাহর সাথে একটি মোট দুটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ফাঁস হওয়া ফোনালাপের একটিতে ড.কামালের সাথে ব্যারিষ্টার মঈনুল উত্তেজিত হয়ে কথা বলতে শুনা যায় যার প্রসঙ্গ ছিল তার পক্ষে ঐক্যফ্রন্টের বিবৃতি দাবী নিয়ে,৩৬ সেকেন্ডের এ ফোনালাপে ব্যারিষ্টার মঈনুল একটি ঐক্যফ্রন্টের বিবৃতি দাবী করলে ড.কামাল তা সরাসরি নাকচ করে দেন এবং বলেন ঐক্যফ্রন্টকে আমি এসবে টানতে চাই না তখন ব্যারিষ্টার মঈনুল বলেন তাহলে ‘আই গো আই গো,আই অ্যাম নট ইন দা ফ্রন্ট’।

ফাঁস হওয়া দ্বিতীয় অডিও ক্লিপে ব্যারিস্টার মঈনুলের সঙ্গে ড. জাফরুল্লাহর কথোপকথনে শোনা যায়, ব্যারিস্টার মঈনুল বলছেন, ‘আমি তাকে (ড. কামাল) বললাম, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এটা দু’লাইনের স্টেটমেন্ট দিতে। তিনি বলেন, আমি বিষয়টার সাথে ঐক্যফ্রন্টকে জড়াতে চাই না। আমিও বলে দিয়েছি, আমি আপনার সাথে নেই। কাল আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আর তুমি একটা স্টেটমেন্ট দিতে পারবা না, তাহলে আমি কোন ঐক্যফ্রন্ট? আমি আমার নিজের ঐক্যফ্রন্টে থাকব। দেখি তার ঐক্যফ্রন্টে কয়জন থাকে। উইদাউট মঈনুল কিসের ঐক্যফ্রন্ট? এটা কোন কাজের না, কাওয়ার্ড।’ এসময় গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহকেও ব্যারিস্টার মঈনুলের সঙ্গে সুর মেলাতে শোনা যায়।

ধারনা করা হচ্ছে ফাঁস হওয়া ফোনালাপ ব্যারিষ্টার মঈনুল গ্রেফতার হওয়ার আগের।

উল্লেখ্য,সাংবাদিক মাসুদা ভাট্টিকে টেলিভিশন টকশোতে অাপত্তিকর মন্তব্য করায় মানহানি মামলায় তাকে গত সোমবার (২২/১০/২০১৮)সন্ধ্যায় ঐক্যফ্রন্টের আরেক নেতা আসম আব্দুর রবের উত্তরার বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এবং মঙ্গলবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে তোলা হলে জামিন আবেদন না মন্জুর করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এবার ফাঁস হল মঈনুলের সাথে কামাল,জাফরউল্লার ফোনালাপ

প্রকাশিত: ০৯:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮