ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার কুমিল্লায় হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় শহরের মুন হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ ২২ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৮ টা ৩৯ মিনিটে হাসপাতালের নবম তলার পরীক্ষাগারে আগুন লাগে। কুমিল্লা ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেভাবে পারেন নিচে নেমে আসার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবু রায়হান জানান, হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৯ টা ৫ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো জানাতে পারেননি আবু রায়হান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এবার কুমিল্লায় হাসপাতালে আগুন

প্রকাশিত: ০৯:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯