
রায়হান সিকদারঃ
এবারের ভোট ইতিহাস গড়ার মত ভোট হবে। সবাই উৎসবমূখর পরিবেশে এ নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসব কথা তুলে ধরেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লোহাগাড়ায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে । পাঁচজন ম্যাজিস্ট্রেটের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ৯টি টিম সার্বক্ষণিক লোহাগাড়ার বিভিন্ন এলাকায় টহলে থাকবে। বিজিবির ২টি টিম, র্যাবের একটি টিম, পুলিশের পাঁচটি মোবাইল টিম,একটি স্ট্রাইকিং টিম এবং আনসার বাহিনীর ২টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। একটি কন্ট্রোল রুম খোলা হবে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আরও বলেন, গত ১০জানুয়ারির পর থেকে যৌথ অভিযানে লোহাগাড়ার বিভিন্ন এলাকার বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয় এবং অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়। তাই মানুষ যেন বুঝতে পারে আমরা ভাল কাজগুলো,করে যাচ্ছি। ভোটাররা যেন ভোট কেন্দ্রে ঠিকমত এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টা গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
ইউএনও মো. সাইফুল ইসলাম আরও বলেন, আমরা আশা করছি আগামী ১২ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা সকল গণমাধ্যম কর্মী, প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, জনগণকে উদ্বু্দ্ধ করবেন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। এবারের যে ভোট হবে সেটি ইতিহাস গড়ার ভোট হবে।
প্রেস ব্রিফিং-এ লোহাগাড়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















