ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত গণভোট প্রচারণার অ্যাম্বাসেডর ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে সুজানগর থানায় হস্তান্তর করে। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
পরিচয় ও রাজনৈতিক দায়িত্ব
আসাদুল্লাহ সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, প্রেস উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির দায়ের করা চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের সাজা ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিবারের অভিযোগ
আসাদের পরিবার দাবি করেছে, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী তাদের বাড়িতে গিয়ে আসাদ ও তার বাবার গায়ে রং মাখিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে আসাদের ওপর হামলা চালানো হয়। পরে পুরোনো মামলাকে ব্যবহার করে তাকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেপ্তার করানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন,
“গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি পুরোনো মামলাকে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে। আমরা দ্রুত তার মুক্তি চাই।”

পুলিশের বক্তব্য
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত: ০১:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬