
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম (টিসিজেএ) এর সভাপতি ও এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হকের মা শামসুন্নাহার মারা গেছেন।
বার্ধক্যজনিত অসুস্থতায় শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ রোববার বাদ জোহর হাটহাজারীর ধলই ইউনিয়নের বদলবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে এনামুল হকের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এবং একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।
পৃথক শোকবার্তায় টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















