ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহে দুইবার তলব বাংলাদেশ হাইকমিশনার

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ফের তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো তাকে তলব করা হলো। এর আগে গত ১৭ ডিসেম্বরও তাকে তলব করেছিল নয়াদিল্লি।

এদিকে একই দিন সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয় বৈঠকে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশ মিশন ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি এসব এলাকায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভের ঘটনায় কোথাও কোথাও ব্যারিকেড ভেঙে মিশনে প্রবেশের চেষ্টাও করা হয়েছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এক সপ্তাহে দুইবার তলব বাংলাদেশ হাইকমিশনার

প্রকাশিত: ১২:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫