ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মহাকাশে বড় ধাক্কা

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে ভারত। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) দিয়ে উৎক্ষেপিত সর্বশেষ মিশন পিএসএলভি-সি৬২ প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে আশঙ্কা করা হচ্ছে। রকেটের তৃতীয় ধাপে ত্রুটির কারণে একসঙ্গে ১৬টি স্যাটেলাইট হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পরই রকেটের গতিপথে অস্বাভাবিক বিচ্যুতি ধরা পড়ে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, চার ধাপবিশিষ্ট পিএসএলভির প্রথম ও দ্বিতীয় ধাপ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করলেও তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা দেয়। সাধারণত এই ধাপে কোনো ত্রুটি দেখা দিলে পুরো মিশনই ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রাপ্ত টেলিমেট্রি ডেটা বিশ্লেষণ করছি। বিস্তারিত যাচাই শেষে আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।” তবে মিশনটি পুরোপুরি ব্যর্থ কি না, সে বিষয়ে তিনি এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেননি।
এই মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’।
বিশেষজ্ঞদের মতে, পিএসএলভি-সি৬২ মিশনটিকে ইসরোর জন্য একটি গুরুত্বপূর্ণ ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল। কারণ ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে একমাত্র উৎক্ষেপণটিও ব্যর্থ হয়েছিল, সেটির ক্ষেত্রেও তৃতীয় ধাপে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।
এনডিটিভি জানায়, ধারাবাহিক এই ব্যর্থতা ভারতের নির্ভরযোগ্য উৎক্ষেপণ যান হিসেবে পরিচিত পিএসএলভির ভবিষ্যৎ মিশন পরিকল্পনায় নতুন করে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মহাকাশে বড় ধাক্কা

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

প্রকাশিত: ১০:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬