ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একুশের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবেঃ নব নির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

একুশ আমাদের অহংকার,তাই একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথানত না করার। এটি যেকোনো স্বৈরাচারী বা শোষণমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।

এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমার জীবনের সব চেয়ে প্রেরণার উৎস হল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটাই ছিল আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রেরণা। ৫২সালে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, লোহাগাড়া উপজেলা পরিষদকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে সবাই মিলে মিশে কাজ করতে চাই। আমরা কোন ধরণের গতি হারা হবোনা। জনগণের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে কাজ করব।জনগণই আমাদের আসল শক্তি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিমের সঞ্চালনায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা জনস্বাস্থ্য,প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

একুশের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবেঃ নব নির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৩:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬