
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
ডাঃ মাহমুদুর রহমান।লোহাগাড়ার গর্বিত সন্তান। তিনি একজন ভাল ও আদর্শবান চিকিৎসক এবং আলোকিত সমাজসেবকও বটে। ডাঃ মাহমুদুর রহমান ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসকরা করোনা দূর্যোগের কঠিন সময়ে সেবা দিয়ে যাচ্ছেন তাই তারা করোনা যোদ্ধা । ডাঃ মাহমুদুর রহমানও একজন কঠিন পরিস্হিতিতে,কঠিন সময়ের করোনা যোদ্ধা।চিকিৎসক হিসেবে তিনি অত্যন্ত বিনয়ী,নম্র ও ভদ্র । অনেকেই ডাঃ মাহমুদুর রহমানকে গরীবের ডাক্তারও বলে। গরীব রোগীদের ডাক্তার হিসেবে পরিচিত ডাঃ মাহমুদুর রহমান। তিনি এলাকার অসহায় মানুষকে বিনামুল্য চিকিৎসা সেবা দিয়েছেন। প্রশংসীত হয়েছেন সর্বমহলে। বিরলপ্রজ এমন মানুষ সমাজে খুবই কম জন্মায়। ব্যাপক ভাবে তার রয়েছে সুনাম এবং পরিচিতি। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এলাকায় শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে রয়েছে বেশ পরিচিতি। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক সংগঠনে তিনি সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে থাকেন।
করোনাকালীন দুর্যোগ সংকটময় মুহুর্তে এলাকায় কর্মহীন ও অসহায় মানুষকে আর্থিক ভাবে সার্বিক সহযোগীতা দিয়েছেন।
ডাঃ মাহমুদুর রহমান করোনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতি শুক্রবার দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে রোগী দেখেন। সেখানে তিনি অসহায় হত দরিদ্র রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















