ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একই দিনে সাতকানিয়ার দুই প্রবাসির মৃত্যু:শোকের ছায়া

সৌদি আরবের জেদ্দায়

শহীদুল ইসলাম বাবর
খুব অল্প সময়েই দেশে আসার কথা ছিল তার, দেশে এসে কি করবেন এমন পরিকল্পনার কথা বন্ধুদের সাথে আলোচনা করছিলেন। কিন্তু দেশে আসতে পারলেন না তিনি। দীঘদিনের কর্মস্থল সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে মৃত্যুবরণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর ভূইয়া বাড়ির আনোয়ারুল হকের পুত্র মো: হারুনুর রশিদ (৪৮)। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিবারের আর্থিক সচ্ছলতা আনায়নে সৌদি আরবের বানিজ্যিক শহর জেদ্দা মোহাম্মদ সাঈদ এলাকায় চাকুরী করতেন তিনি। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টার সময় জেদ্দা কিং ফাহাদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে রাতে সে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে বাসার অন্য বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। হারুন রশিদের নিকটাত্মীয় মোহাম্মদ আলমগির বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, হারুন র্দীঘ ১ যুগেরও বেশি সময় ধরে সৌদিতে অবস্থান করছিলেন। তিনি সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর দেশে ছুটি কাটিয়ে আবারো কর্মস্থলে ফিরে যান। খুব কম সময়ের মধ্যেই দেশে আসার কথা ছিল তার।
এদিকে একই দিন বাংলাদেশ সময় সকাল এগারটার সময় স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া গ্রামের মৃত অলি আহমদের পুত্র আব্দুর রাজ্জাক(৪৫) ।
আব্দুর রাজ্জাকের ভাগিনা সাহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রাজ্জাক গত দুই বৎসর আগে
দেশে ছুটি কাটিয়ে কর্মস্থল জেদ্দার হালাকায় ফিরে গিয়েছিল।অতি কম সময়ে সেও দেশে আসার কথা।
এক যুগেরও বেশি সময় ধরে হালাকা এলাকায় অবস্থানরত আব্দুর রাজ্জাক তিন পুুত্র সন্তানের জনক ।
তার লাশ দেশে আনার চেষ্টা হচ্ছে বলে জানান সাহাব উদ্দীন। একই দিনে এ রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর নিজ নিজ গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রামেই শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা। তাদের গগণ বিদারী ক্রন্দনে পাড়া পড়শির মাঝেও কান্নার রোল পড়ে যায়।
হারুনের লাশ দেশে আনা হবে কিনা জানতে চাইলে নিকটাত্মীয় আলমগির বলেন, দেশে লাশ আনার মত আর্থিক সঙ্গতি না থাকার কারনে দেশে আনা সম্ভব হবেনা। তাই সেখানেই (সৌদি আরব) দাফন করার উদ্যেগ নেওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

একই দিনে সাতকানিয়ার দুই প্রবাসির মৃত্যু:শোকের ছায়া

প্রকাশিত: ০৮:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮