ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম–১৪ আসনে ধানের শীষের প্রার্থী

ঋণ খেলাপি জট কাটিয়ে জসিমের মনোনয়ন বৈধ ঘোষিত

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগে সাময়িকভাবে স্থগিত থাকা তার মনোনয়ন পুনরায় যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে জসিমের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত জানান।
এর আগে একই দিন সকালে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে কিছু অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়। পরবর্তীতে বিষয়টি পুনরায় খতিয়ে দেখে সব তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ। আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মনোনয়ন বৈধ হয়েছে। বৃহত্তর চন্দনাইশ ও আংশিক সাতকানিয়াবাসীর কাছে আমি দোয়া চাই, যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমার প্রতিপক্ষদেরও অনুরোধ জানাব—নির্বাচন কমিশনের আইন ও বিধি মেনে সবাই যেন মিলেমিশে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি কখনোই আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না, তাদের রাজনীতির সঙ্গেও কখনো জড়িত ছিলাম না। আমি কোনো আওয়ামী পন্থী ব্যবসায়ী নই। আমি একজন প্রবাসী ব্যবসায়ী।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম–১৪ আসনে ধানের শীষের প্রার্থী

ঋণ খেলাপি জট কাটিয়ে জসিমের মনোনয়ন বৈধ ঘোষিত

প্রকাশিত: ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬