ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উমরাহর ছুটি নিয়ে আমেরিকায় পলায়ন! সরকারি আবাসনের উপ-পরিচালক বরখাস্ত

বিনানুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি আবাসন পরিদপ্তরের এক উপ-পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মোহাম্মদ ফারুকুল ইসলাম।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় কর্তৃক মোহাম্মদ ফারুকুল ইসলামের অনুকূলে ২৫-০৯-২০২৫ থেকে ০১-১০-২০২৫ পর্যন্ত ১৫ (পনেরো) দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ে সেই ছুটি ভোগ না করে ০৫-১০-২০২৫ থেকে ১৯-১০-২০২৫ পর্যন্ত পুনরায় ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি ভোগের আবেদন করেন এবং তা মঞ্জুরও হয়।
ছুটির মেয়াদ ১৯-১০-২০২৫ তারিখে শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। বরং ২০-১০-২০২৫ থেকে ২৩-১২-২০২৫ পর্যন্ত টানা ৬৫ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। প্রজ্ঞাপনে এ অনুপস্থিতিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর শামিল বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
এদিকে মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, ফারুকুল ইসলাম উমরাহ পালনের ছুটির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেট এখনও পরিদপ্তরের ভেতরে সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

উমরাহর ছুটি নিয়ে আমেরিকায় পলায়ন! সরকারি আবাসনের উপ-পরিচালক বরখাস্ত

প্রকাশিত: ১২:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬