
সাতকানিয়ায় গনসংযোগে মফিজুর রহমান
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়ন ও শান্তি প্রতীক। শান্তি আর উন্নয়ন চাইলে সকলকে ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মোতালেব সিআইপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি শনিবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ দিনে সাতকানিয়ার কেরানীহাট, নলুয়াসহ বেশ কয়েকটি এলাকায় নৌকার সমর্থনে
গনসংযোগে বক্তব্যদানকালে এ কথা বলেন। এসময় স্বাধিনতা চিকিৎসক পরিষদের পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ আঙ্গুর, উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক ও কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম সুমন,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আয়াছসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, সাতকানিয়ার নেতৃত্ব উন্নয়নের মূল¯্রােত থেকে দুরে থাকায় এলাকার তেমন উন্নয়ন হয়নি। মাদক সন্ত্রাস ও জায়গা দখলের মত ঘটনা ঘটেছে হরহামেশা। এখন সুযোগ এসেছে ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমাদের এবারের চেয়ারম্যনি প্রার্থী আলহাজ এম এ মোতালেব সিআইপি অত্যান্ত সৎ ও যোগ্য লোক। সাতকানিয়ার শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নে তার অবদান রয়েছে। তাই এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোতালেব সিআইপিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। ওসমান আলী বলেন, এম এ মোতলেব জীবনে অনেক কিছু পেয়েছেন। তার কিছু পাওয়ার নেই। তিনি সাতকানিয়াবাসীর উন্নয়নের জন্যই প্রার্থী হয়েছে। তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























