
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ন্যায় বিচারক ও জনদরদি, আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির বদ নৌকার প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণ সংযোগে চষে বেড়াচ্ছেন।
৯ অক্টোবর বিকেলে আধুনগরের ৭নং ওয়ার্ডের হাছির রাস্তার মাথা এলাকা, সিকদার পাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।
গণসংযোগ কালে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন।
সাধারণ ভোটাররা এবারে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন।
এলাকার এক বাসিন্দা আবদুর রশিদ জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। নৌকার বিজয় হলে এলাকার উন্নয়ন হয়।তাই আগামী ২০ অক্টোবর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবিরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ।
প্রচার-প্রচারণা ও গণসংযোগ কালে সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার,লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবছার উদ্দিন,যুগ্ন আহবায়ক মুহাম্মদ কুতুব উদ্দিন,আওয়ামীলীগ নেতা কাজ্বী রায়হান, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়ন শাখার সভাপতি আসম দিদার, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফান আলী,শেখ ছোটন,পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোবাইর সিকদার,চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন,বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর আলম কোম্পানী,সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, আধুনগর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মাঈনুদ্দিন হাসান দিদার,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক রানা বড়ুয়া,ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম ইমন প্রমুখ।
আধুনগরের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। নৌকা মানবতার প্রতীক,স্বাধীনতার প্রতীক,উন্নয়নের প্রতীক। তাই আগামী ২০ অক্টোবর নির্বাচনে আধুনগর বাসী আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নৌকার চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির আধুনগরের সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও,সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















