
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় চলমান সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী।
সাতকানিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী এম এ মোতালেব সিআইপি’র সমর্থনে সাতকানিয়া সদরে অবস্থিত প্রিফার সিটিতে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের উদ্দ্যেগে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো বলেন,১৪ অক্টোবর সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের জন্য অগ্নি পরীক্ষা,সকল মতভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমেই উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব।
সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মো:ইদ্রিচের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক শাখাওয়াত হোসেনের পরিচালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম,পৌর মেয়র মো:জোবায়ের,রুপ কুমার নন্দী খোকন,নাছির উদ্দীন মিন্টু,কামাল উদ্দীন,মো:জুনায়েদ,মো:এমরান প্রমূখ।
বক্তারা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আগামী ১৪ অক্টোবরের নির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন স্বাধীনতা বিরোধী চক্র ইতিমধ্যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য।নেতৃবৃন্দ যেকোন মূল্যে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকার আহবান জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















