ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের অগ্রযাত্রা সমুন্নত রাখতে নৌকায় ভোট দিন:সাতকানিয়ায় এম এ সালাম

নিজস্ব প্রতিবেদক,সাতকানিয়া

দেশের সার্বিক উন্নয়নের চলমান অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

তিনি আজ ০৫/১০/১৯ তারিখ শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এম মোতালেবের সমর্থনে সোনাকানিয়া ইউনিয়নে বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।তিনি আরো বলেন,স্থানীয় সরকারের কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে তারই ফল হল যথাসময়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং যার ধারাবাহিকতায় এবারেও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে কাংখিত উন্নয়নের অংশীদার হতে সাতকানিয়া বাসীর প্রতি আহবান জানান।এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী এমএ মোতালেব,সাধারন সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী,সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম,মোজাম্মেল হক,সদস্য ইরফানুল করিম চৌধুরী,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন মিন্টু প্রমূখ

আগামী ১৪ অক্টোবর শেষ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইভিএম এর এ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ না করলেও বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচন করছেন বিএনপি নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী,মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুন্না চৌধুরী যদিও স্থানীয় ভোটাররা মনে করছেন মূলত নৌকা এবং ধানের শীষের মধ্যেই প্রতিদন্ধিতা  হবে।

এছাড়াও,ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যেও তুমুল প্রতিদন্ধিতার আভাষ পাওয়া যাচ্ছে এ নির্বাচনে।ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগ সমর্থিত(স্বতন্ত্র) প্রার্থী তালা প্রতীকে মো:শাহজাহান যিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার প্রতিদন্ধি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আরেক আওয়ামী লীগ সমর্থিত(স্বতন্ত্র) প্রার্থী বই প্রতীকে সালাউদ্দীন হাসান চৌধুরী যিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের গত কমিটির সক্রিয় সদস্য ছিলেন।এছাড়াও চশমা প্রতীকে মো:জসিম উদ্দীন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বশির আহমদ।

মহিলা ভাইস-চেয়ারম্যানে দুজন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন যার মধ্যে সাতকানিয়া মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কলসী প্রতীকে আন্জুমান আরা যিনি বর্তমানেও পশ্চিম ঢেমশা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রজাপতি প্রতিকে তারান্নুম আয়শা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

উন্নয়নের অগ্রযাত্রা সমুন্নত রাখতে নৌকায় ভোট দিন:সাতকানিয়ায় এম এ সালাম

প্রকাশিত: ০৮:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯