
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারী সকালে বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে।
বই উৎসব অনুষ্টানে উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু।
উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব শিক্ষানুরাগী মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলটন দাশের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার আজিজুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ আলি আহমদ,
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
এদিকে, বছরের প্রথম দিনই নতুন বই হাতে পাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















