ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আকতার হোসাইন চৌধুরী

রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার ৬০নং দক্ষিণ আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চুনতি হাজির রাস্তা এলাকার মরহুম ডাঃ সোলতান আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র, আওয়ামীলীগ নেতা আকতার হোসাইন চৌধুরী।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মুহাম্মদ হাচ্ছান নিশ্চিত করেছেন।নব নির্বাচিত সভাপতি আখতার হোসাইন চৌধুরী তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।আওয়ামীলীগ নেতা আকতার হোসাইন চৌধুরী দক্ষিণ আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দক্ষিণ আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আকতার হোসাইন চৌধুরী

প্রকাশিত: ০৭:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮