
নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে লোহাগাড়া উপজেলাসহ পদুয়াবাসী ও দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন পদুয়ার কৃতি সন্তান,সমাজসেবক নুরুল ইসলাম সিকদার।
পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। রমজানের আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের ধনী-গরিব সবাই একসঙ্গে এই উৎসব ভাগাভাগি করে নেয়।
তিনি পদুয়াবাসীর মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এবং সবাইকে পবিত্র ঈদ-উল ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ।” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
