
নিজস্ব প্রতিবেদকঃ
প্রানপ্রিয় পুটিবিলাবাসিসহ লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পুটিবিলা সওদাগর বাড়ি, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি দাতা, মরহুম মোস্তফিজুর রহমান সওদাগরের দৌহিত্র, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আবুল কাসেম সওদাগরের পুত্র প্রবাসী মামুনর রশিদ।
তিনি ঈদু্ল আযহার শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন, আমাদের মাঝে ফিরে আসছে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এ উৎসবে সবার দুঃখ গুলো ভুলে গিয়ে আনন্দ উল্লাসে কেটে যাক। শুভ হোক প্রতিটি মূহুর্ত। ভালোবাসার বন্ধন অটুট থাকুক সবার।
তিনি বলেন, হিংসা নয় মানুষকে ভালবাসতে চেষ্টা করি।ভালবাসা দিয়েই অসম্ভবকে সম্ভব করা যায়।সময়ের সাথে সাথে জীবনের সবকিছু বদলে যায়, কিন্তু স্মৃতি কখনো বদলায় না।
মামুনুর রশিদ আরও বলেন, ঈদুল আযহা আমাদের মধ্যে সকাল ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করুক এই প্রত্যাশা। প্রানপ্রিয় পুটিবিলা ইউনিয়নবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারবাদ। ঈদ মোবারক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
