ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এ দীর্ঘ ছুটির সমন্বয়ে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আওতায় না থাকা জরুরি পরিষেবাগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা ও জরুরি পরিবহনসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
ঈদ উপলক্ষে দীর্ঘ এ ছুটিকে ঘিরে ইতিমধ্যে কর্মজীবী মানুষের মধ্যে বাড়তি স্বস্তি ও ভ্রমণ পরিকল্পনার আমেজ দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী থেকে গ্রামের পথে যাত্রা, পর্যটনকেন্দ্রে ভিড় এবং পরিবহনব্যবস্থায় চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৬:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬