লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক আওয়াল পাড়া এলাকার ইয়াবা সম্রাট নুরুল কবিরকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। সে ওই এলাকার মৃত নুর আহমদের পুত্র। সুত্রে জানা গেছে,নুরুল কবির দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রেতার সাথে জড়িত। অসামাজিক কার্যকলাপে নুরুল কবির জড়িত থাকায় এলাকাবাসীরা অতিষ্ট। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে ।
লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোহেল সিকদার মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান,নুরুল কবির মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা তাকে খুঁজছি। কয়েকদিন পুর্বেও তার বাড়ীতে আমরা অভিযান চালিয়েছি।সে পালিয়ে বেড়াচ্ছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,
ইয়াবা বিক্রেতা নুরুল কবিরকে গ্রেফতার করতে অভিযান চলছে।সে পলাতক রয়েছে।পুলিশের চোঁখ ফাকি দিয়ে সে বেশীদিন পালিয়ে বেড়াতে পারবেনা। তাকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন,
ইয়াবা বিক্রেতারা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে প্রশ্রয় দেওয়া হবেনা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















