ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার ২ পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেফতার

রায়হান সিকদার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহা সড়কের খাঁন দিঘী নামক স্থান হতে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টিএনটি গুচ্ছ গ্রামের জাফর আলমের পুত্র নুরুল আবছার এবং একই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র ইয়াছিন আরাফাত (১৮)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর দিবাগত রাত ১২টায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উক্ত এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ ২পাচারকারীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া ডিউটি অফিসার এএসআই জেসমিন আক্তার জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

উখিয়ার ২ পাচারকারী ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮